×

জাতীয়

লৌহজংয়ে পদ্মায় নৌ-পুলিশের ওপর জেলেদের গুলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৮, ১২:১৮ পিএম

লৌহজংয়ে পদ্মায় নৌ-পুলিশের ওপর জেলেদের গুলি
মুন্সীগঞ্জের লৌহজং অংশের শামুরবাড়ি এলাকায় পদ্মা নদীতে মা ইলিশ শিকার বন্ধের অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলার মুখে পড়েছেন নৌ-পুলিশের সদস্যরা। এ সময় টহলরত নৌ-পুলিশের ওপর গুলি চালান জেলেরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে শামুরবাড়ি এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। জেলেদের গুলিতে নৌ-পুলিশের ট্রলারচালক মো. আলামিন (৩২) আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আরমান হোসেন বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে লৌহজং অংশের শামুরবাড়ি এলাকায় অভিযানে যায় নৌ-পুলিশের সদস্যরা। এ সময় হঠাৎ জেলেদের নৌকা থেকে নৌ-পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। জেলেদের ছোড়া গুলি এসে নৌ-পুলিশের ট্রলারচালক আরমানের পায়ে লাগে। এতে তিনি আহত হন। তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আরমান হোসেন আরও বলেন, ঘটনার সময় জেলেদের নৌকা লক্ষ্য করে নৌ-পুলিশ পাল্টা গুলি চালালে ট্রলার নিয়ে পালিয়ে যায় জেলেরা। এ ঘটনায় জেলেদের কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি। তবে কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি। শ্রীনগর ও লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা বলেন, এ ঘটনার পরপরই লৌহজং থানা থেকে নদীতে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তাদের খুঁজে বের করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App