×

জাতীয়

চাটখিলে যৌতুকের দায়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৭, ০১:০৩ পিএম

নোয়াখালীর চাটখিল উপজেলায় যৌতুক না দেয়ায় আঁখি আক্তার(২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে। বুধবার রাতে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের কড়িহাটি গ্রামে স্বামীর বাড়িতেই ওই গৃহবধূর মৃত্যু ঘটে। নিহত আঁখি আক্তার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের যশোড়া গ্রামের ইউছুপ মিয়ার মেয়ে এবং একই উপজেলার নোয়াখলা ইউনিয়নের কড়িহাটি গ্রামের মানিক হোসেনের স্ত্রী। নিহতের বড় ভাই রুবেল জানান, গত এক বছর আগে আমার বোন আঁখির সাথে কড়িহাটি গ্রামের মীর হোসেনের ছেলে মানিকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের প্রেমের বিষয়টি উভয় পরিবারে জানাজানি হলে সবার সম্মতিক্রমে গত আগস্ট মাসে মানিক হোসেনের সাথে আঁখির বিয়ে হয়। বিয়ের পর থেকেই মানিক ও তার পরিবারের লোকজন বিভিন্ন সময় আঁখিকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে। এতে অপারগতা প্রকাশ করলে স্বামী মানিক ও শ্বাশুড়ি প্রায়ই তাকে মারধর করতো। এরই জের ধরে স্বামী ও শ্বাশুড়ীসহ পরিবারের অন্যরা একত্রিত হয়ে বুধবার সন্ধ্যায় আঁখিকে বেদম পিটিয়ে গুরুতর আহত করে। পরে তারা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করে। এসময় হাসপাতালেই মৃতদেহ ফেলে রেখে তার স্বামী ও শ্বাশুড়ি পালিয়ে যায়। বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিই। এ ব্যাপারে চাটখিল থানার তদন্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রির্পোট আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খামেনির বিদায় আর আরঘচির অলৌকিক বেঁচে ফেরা

মৃত্যুকূপ থেকে জীবন জয় খামেনির বিদায় আর আরঘচির অলৌকিক বেঁচে ফেরা

এআই ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় উত্তর, পরে বহিষ্কার

এআই ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় উত্তর, পরে বহিষ্কার

প্রাক্তন সহকারীকে নিয়ে বিপাকে অহনা, কী ঘটেছে?

প্রাক্তন সহকারীকে নিয়ে বিপাকে অহনা, কী ঘটেছে?

সোনারগাঁওয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২কর্মী গ্রেপ্তার

সোনারগাঁওয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২কর্মী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App