×

জাতীয়

ঢাকায় ২ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ০২:২৫ পিএম

ঢাকায় ২ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা
আগামী ২ নভেম্বর ঢাকায় জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির কথা জানান। রুহুল কবির রিজভী বলেন, আগামী ২ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে জনসভা অনুষ্ঠিত হবে। এ জন্য পুলিশের কাছে অনুমতিও চাওয়া হয়েছে। এই দুই জায়গার যেখানেই অনুমতি পাওয়া যাবে সেখানেই জনসভা করা হবে। ২ নভেম্বর বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে এ সমাবেশ হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে সিলেট ও চট্টগ্রামে জনসভা করে নতুন এই জোট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App