×

জাতীয়

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৮, ১১:০৯ এএম

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

প্রতিকী ছবি

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় সড়ক দুর্ঘটনায় শহীদুল গাজী (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-দেবহাটা সড়কের কুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদুলের বাড়ি সাতক্ষীরা শহরের পলাশপোলের মধু মোল্লার ডাঙিতে। স্থানীয়রা জানান, সকালে মাহেন্দ্রযোগে (থ্রি-হুইলার) নলতা এলাকায় মেয়ে জামাইয়ের বাড়ি যাচ্ছিলেন শহীদুল গাজী। পথে তাকে বহনকারী মাহেন্দ্রটি কুলিয়া এলাকায় গেলে আগে থেকে দাঁড়িয়ে থাকা খালি একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে চালকের বাম পাশে বসে থাকা শহীদুল মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App