×

জাতীয়

ঐক্যফ্রন্টের সংলাপ ফলপ্রসূ হবে না : এরশাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৮, ০৩:৪২ পিএম

ঐক্যফ্রন্টের সংলাপ ফলপ্রসূ হবে না : এরশাদ
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুরে রংপুর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। সংলাপ নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, সংবিধান মতে জাতীয় ঐক্যফ্রন্টের দাবিগুলো মানা সম্ভব নয়। এতগুলো লোক নিয়ে কখনই সংলাপ সফল হয় না। এই সংলাপ ফলপ্রসূ হবে না। নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, নেতৃত্বহীন বিএনপির অবস্থা এখন খুবই খারাপ। সাত দফা আদায় না হলে শেষ পর্যন্ত বিএনপির নির্বাচনে অংশ না নেওয়ার সম্ভাবনাই বেশি। জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত আছে উল্লেখ করে এরশাদ বলেন, আমরা নির্বাচন করবো, প্রার্থী চূড়ান্ত হয়েছে, প্রস্তুতিও আছে। আসন্ন জাতীয় নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিরোধিতা করে তিনি বলেন, ইভিএমের ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষ এখনও তেমনভাবে কিছুই জানেন না। এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ফখরুজ্জামান জাহাঙ্গীর, রংপুর জেলা জাপার যুগ্ম সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল বারী ও মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App