×

জাতীয়

আবারও আলোচনায় বসতে প্রধানমন্ত্রীকে ঐক্যফ্রন্টের চিঠি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৮, ০২:২৮ পিএম

আবারও আলোচনায় বসতে প্রধানমন্ত্রীকে ঐক্যফ্রন্টের চিঠি
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছোট পরিসরে সংলাপের জন্য আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন। ড. কামাল হোসেনের চিঠি নিয়ে গণফোরামের মোস্তাক আহমেদ ও জগলুল আফ্রিক রবিবার বেলা পৌনে ১২টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে যান। চিঠিতে ড. কামাল হোসেন লিখেছেন: প্রিয় মহোদয়, সালাম ও শুভেচ্ছা নিবেন। গত ১ নভেম্বর গণভবনে অনুষ্ঠিত সংলাপের জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির ব্যাপারে আলোচনা হয়েছে। এ আলোচনার উদ্যোগ গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। দীর্ঘ সময় পর্যন্ত আলোচনার পরও আমাদের আলোচনাটি অসম্পূর্ণ থেকে যায়। সেই দিন আপনি বলেছিলেন আমাদের আলোচনা অব্যাহত থাকবে। তারই পরিপ্রেক্ষিতে অসম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ করার লক্ষ্যে অতি জরুরি ভিত্তিতে আমার জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে আবারও সংলাপে বসবে আগ্রহী। এই ক্ষেত্রে দফাগুলোর সাংবিধানিক এবং আইনগত দিন বিশ্লেষণের জন্য উভয় পক্ষের বিশেষজ্ঞসহ সীমিত পরিসদের আলোচনা আবশ্যক। আপনার অপগতির জন্য জানানো যাচ্ছে যে, সংলাপ শেষ হওয়ার আগে নির্বাচনের তফসিল ঘোষণা না করার আহ্বান জানিয়ে ৩ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার বরাবর জাতীয় ঐক্যফন্টের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে ঐক্যফ্রন্টের শীর্ষনেতাদের বৈঠকে এই চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। এখন থেকে বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। গত বৃহস্পতিবার ড. কামালের চিঠিতে সাড়া দিয়ে এই জোটের সঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৪ দলের প্রথম দফা সংলাপ হয়। যদিও এই সংলাপে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি জোট নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App