×

জাতীয়

রাজশাহীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৮, ১১:৫৬ এএম

রাজশাহীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
রাজশাহীতে শরীফুল ইসলাম মুন্না (৪২) নামের চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বড় বনগ্রাম এলাকা থেকে ওই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুন্না মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার ফাতাইপাড়া এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, নিহত শরীফুল ইসলাম মুন্নার পিঠে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে মৃত্যু নিশ্চিত করে রাস্তার পাশে মরদেহ ফেলে রেখে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে তার স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা করবেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App