×

জাতীয়

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৭, ১০:৪৬ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক যুবক। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার টেরিয়াইল বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পটিয়া উপজেলার বাকখাইন গ্রামের আশুতোষ দাশের ছেলে বিদ্যুৎ কান্তি দাশ (৩০) ও চট্টগ্রাম নগরের ঘাটফরহাদবেগ এলাকার অশোক দাশের ছেলে অপু দাশ (২৯)। এ ঘটনায় আহত হয়েছেন দিলীপ দাশের ছেলে বাপ্পি দাশ (৩০)। তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ বলেন, ওই তিনজন মোটরসাইকেলে করে সীতাকুণ্ডের কোথাও যাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে তারা দুর্ঘটনার শিকার হন। নিহত বিদ্যুৎ ও অপুর মাথায় গুরুতর জখম দুর্ঘটনাস্থলেই মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App