×

জাতীয়

খাদ্যে ভেজালের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২৩ পিএম

খাদ্যে ভেজালের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

খাদ্যে ভেজালের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে: প্রধানমন্ত্রী

রোববার কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ ছবি: সংগৃহীত

খাদ্যে ভেজালের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে: প্রধানমন্ত্রী

রোববার কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ ছবি: সংগৃহীত

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজালবিরোধী অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, খাদ্যে ভেজাল দেওয়া আমাদের দেশের কিছু শ্রেণির মানুষের চরিত্রগত বদভ্যাসে পরিণত হয়েছে। সন্ত্রাসবিরোধী অভিযানে আমরা সফল হয়েছি, দুর্নীতিবিরোধী অভিযান চলছে। খাদ্য ভেজালও এক ধরনের দুর্নীতি, ভেজালবিরোধী অভিযান যাতে অব্যাহত থাকে সেজন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এ অভিযানকে আরও জোরদার করা হবে। রবিবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার খাদ্য উৎপাদনের পাশাপাশি খাদ্য সংরক্ষণের বিষয়েও কাজ করছে। উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের ভর্তুকিসহ নানা ধরনের উদ্যোগ নিয়েছি। আরও বলেন, খাদ্যের চাহিদা কখনও শেষ হয় না। আমরা চাহিদা অনুযায়ী খাদ্য জোগান দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তাই দেশ আজ মাছ, ডিম, দুধ, মাংস- এসব আমিষ জাতীয় খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। পুষ্টিকর খাবারের ওপর জোর দেওয়া হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, মা ও শিশুর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে অতি দরিদ্রদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। মা যাতে তার শিশুর পরিচর্যা করতে পারেন সেজন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করে দিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App