×

জাতীয়

বন্দুকযুদ্ধে খিলগাঁওয়ে এক ডাকাত নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৭, ১১:২৭ এএম

পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রাজধানীর খিলগাঁওয়ে এক ডাকাতের মৃত্যু হয়েছে। নিহত ডাকাতের নাম বিল্লাল (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। খিলগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় ডাকাত দলের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। এ সময় ডাকাত দলের এক সদস্য বিল্লাল গুলিবিদ্ধ হয় এঘটনায় খিলগাঁও মডেল থানারওসি (তদন্ত) জাহাঙ্গীর কবীর, উপ- পরিদর্শক নাসির উদ্দিন সহ আরেক পুলিশ সদস্য গুরুতর আহত হয়। গুলিবিদ্ধ ডাকাত বিল্লালকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টায় তাকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত ডাকাত বিল্লালের নামে খিলগাঁও থানাসহ আরো কয়েকটি থানায় ১০টি মামলা রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের দায়িত্ব প্রাপ্ত এই কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App