×

জাতীয়

মোটরসাইকেল দুর্ঘটনায় শিবচরে দুইজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৭, ১১:৩৭ এএম

মোটরসাইকেল দুর্ঘটনায় মাদারীপুরের শিবচর উপজেলায় দুই বন্ধু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন তাদের অপর এক বন্ধু। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল খালেক মৃধার ছেলে কাঞ্চন মৃধা (৩০) ও কাদিরপুর ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের ইসমাইল মোড়লের ছেলে রুবেল মোড়ল (২৯)। আহত বিপ্লব মাতুব্বরকে (২৯) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, রাতে মানিকপুর এলাকায় রাস্তার মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মধ্যে কাঞ্চন ও রুবেল মারা যান। এতে আহত হন অপর বন্ধু বিপ্লব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App