×

জাতীয়

আজ ১ মিনিট নিঃশব্দ থাকবে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ১১:০৪ এএম

আজ ১ মিনিট নিঃশব্দ থাকবে বাংলাদেশ
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুরুর আগ মুহূর্তে ২৫ মার্চের কালরাতে ‘অপারেশন সার্চলাইট’ নামে পৃথিবীর ইতিহাসে নৃশংসতম গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী। সেই নৃশংসতম গণহত্যার স্মরণে আজ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত দেশজুড়ে চলবে ১ মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’ তথা ‘নীরবতা পালন’ কর্মসূচি। এ সময় কেপিআইভুক্ত এলাকা (জরুরি স্থাপনা) ও চলমান যানবাহন ছাড়া সারাদেশের মানুষ দাঁড়িয়ে ও সব আলো নিভিয়ে একসঙ্গে নীরবতা পালন করবে। গোটা জাতি গভীর শ্রদ্ধা আর অবনতমস্তকে স্মরণ করবে সেই মানুষদের, যারা একাত্তরের ২৫ মার্চের ভয়াল কালরাতে পাকিস্তানি সেনাদের হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন। ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। এরপর থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেষ ষোলোতে কার মুখোমুখি হচ্ছে পর্তুগাল?

শেষ ষোলোতে কার মুখোমুখি হচ্ছে পর্তুগাল?

চোখের জলে ভাসলেন রোনালদো, স্মরণীয় জয় উৎসর্গ করলেন সতীর্থ জোটাকে

চোখের জলে ভাসলেন রোনালদো, স্মরণীয় জয় উৎসর্গ করলেন সতীর্থ জোটাকে

সবজি বাজারে স্বস্তি, বাড়লো রসুন-কাঁচামরিচ

সবজি বাজারে স্বস্তি, বাড়লো রসুন-কাঁচামরিচ

৯ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

৯ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App