×

জাতীয়

নীলফামারীতে নৈশ কোচের ধাক্কায় নারী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৭, ১২:২৭ পিএম

নৈশ কোচের ধাক্কায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার চিকলী বাজারে মর্জিনা বেগম (৩৪) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা পাশের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়ার নিয়ামুল হকের স্ত্রী। তিনি সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের রানু এগ্রো ফ্যাক্টরির শ্রমিক বলে জানা গেছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, রাতে ভ্যানে চড়ে ফ্যাক্টরি থেকে বাড়ি ফিরছিলেন মর্জিনা। পথে চিকলী বাজারে ঢাকাগামী একটি নৈশ কোচ ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App