×

জাতীয়

ময়মনসিংহে শিশু হত্যার দায়ে তিনজনের ফাঁসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৭, ০৪:১৬ পিএম

মোবাইল ফোন বিক্রি করাকে কেন্দ্র করে ময়মনসিংহের তারাকান্দায় এক শিশুকে হত্যার দায়ে তিনজনকে ফাঁসি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন- তারাকান্দা উপজেলার লাউটিয়া গ্রামের আকবর আলী (৪০), আকরাম হোসেন (৩৫) ও বাড়ৈইপাড়া গ্রামের তানভীর হাসান আনিছ (৩২)। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার সঞ্জু। মামলা বিবরণে বলা হয়, একটি মোবাইল ফোন বিক্রি করাকে কেন্দ্র করে লাউটিয়া গ্রামের খোকন পণ্ডিতের ১৩ বছর বয়সী ছেলে সুজন ওরফে চেতন পণ্ডিতকে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরে স্থানীয় একটি পুকুর পাড়ে তার লাশ ফেলে রাখে। ঘটনার পরদিন সুজনের বাবা তিনজনকে আসামি করে থানায় এই হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১২ সালে ৩ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে এ মামলার বিচার কাজ শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App