×

জাতীয়

সাতক্ষীরায় সাতটি স্বর্ণবারসহ চোরাকারবারী আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৭, ১১:৫৩ এএম

সাতক্ষীরা সীমান্তে সাত পিচ স্বর্ণের বারসহ মফিজুল ইসলাম নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার সকালে সদর উপজেলার বৈকারী সীমান্তের বলদঘাটা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক মফিজুল ইসলাম বৈকারী গ্রামের রমজান আলীর ছেলে। বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার অহিদুল ইসলাম জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় একটি স্বর্ণের চালান নিয়ে আসা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বলদঘাটা এলাকায় অভিযান চালিয়ে মফিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সাত পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণের বারগুলো ভারতে পাচারের প্রচেষ্টার কথা স্বীকার করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App