×

জাতীয়

কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৯, ০২:৪৪ পিএম

কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল একই উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাচিনা গ্রামের জাবেদ আলীর ছেলে। নারান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শুকুর মাহমুদ বলেন, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কদমতলী এলাকায় পুকুরে মাটির কাজ করছিলেন নুরুলসহ কয়েকজন শ্রমিক। এ সময় সেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ঘটনাস্থলেই মারা যান। তাকে বাঁচাতে গিয়ে জোয়াদ নামে আরেক শ্রমিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নুরুলের মরদেহ তার পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App