×

জাতীয়

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৯, ১১:১০ এএম

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার মুলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক কামালের বাড়ি খুলনার নুরনগর এলাকায়। আহত হেলপার শামিম টুটপাড়া এলাকার বাসিন্দা। শামিমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মাসুদ সরদার জানান, রবিবার রাত ৩টার দিকে মোংলা থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে ট্রাকটি বরিশাল যাচ্ছিল। পথে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার মুলঘর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে ভেতরে আটকা পড়েন চালক ও হেলপার। এ সময় ঘটনাস্থলেই চালক কামালের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোরের কুয়াশায় শীতের পদধ্বনি

ভোরের কুয়াশায় শীতের পদধ্বনি

জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা

জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

ফেনীর পথে প্রধানমন্ত্রী

ফেনীর পথে প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App