×

জাতীয়

ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম নজরুল ইসলামের ইন্তেকাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৭, ১১:১৬ এএম

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্সেস প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম আর নেই। রোববার রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ছিলেন বাংলাদেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পের পথিকৃৎ। সোমবার সকাল ১০টায় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ওয়ালটন গ্রুপের করপোরেট অফিসে (প্লট-১০৮৮, রোড- ৮০ফিট-২, ব্লক-আই, বসুন্ধরা আ/এ) মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১১টায় গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন ফ্যাক্টরিতে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর টাঙ্গাইলের গোসাইজোয়াইরে। এরপর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App