×

জাতীয়

তাপসের আসন শূন্য ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৯:১৭ পিএম

তাপসের আসন শূন্য ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য ঢাকা ১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন শেখ ফজলে নূর তাপস। ফলে সেই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে ঢাকা-১০ আসন (একাদশ জাতীয় সংসদের ১৮৩ নম্বর আসন) শূন্য ঘোষণা করা হয়।

মেয়র পদে নির্বাচন করার লক্ষ্যে তাপস রবিবার দুপুর দেড়টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। সিটি করপোরেশন আইন অনুযায়ী মেয়র পদে নির্বাচন করতে হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার বাধ্যবাধকতা রয়েছে। তাপসের পদত্যাগে শূন্য হওয়া এই আসনে এখন উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকার মৃত্যুবরণ করায় গত ২৭ ডিসেম্বর থেকে তার আসনটি শূন্য ঘোষণা করে পৃথক গেজেট প্রকাশ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App