×

জাতীয়

অন্ধকার কাটিয়ে আলোর পথে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৫:৪৭ পিএম

অন্ধকার কাটিয়ে আলোর পথে বাংলাদেশ

মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধনের আগে সূচনা বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: ভোরের কাগজ।

জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। বর্তমান বাংলাদেশ অন্ধকার কাটিয়ে আলোর পথে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৫টায় ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত পুরাতন বিমান বন্দরে (জাতীয় প্যারেড গ্রাউন্ড) মুজিব বর্ষ উদযাপনের ক্ষণগণনার উদ্বোধন করেন তিনি। এ সময় বক্তব্যের শুরুতে স্বরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শখ মজিবুর রহমানকে। তার স্বরণ করেন জাতীয় চার নেতাকে। এবং মুক্তিযুদ্ধের ৩০ লাখ নির্যাতিত মা বোনদের। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল বাঙালি এবং সবাই জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে জাতি হিসেবে বাঙালি আত্মপরিচয় পেতে না। জাতির পিতা শেখ মজিব ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা করেন। স্বাধীনতার ঘোষণার পরপরই তাঁকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে নির্জন কারাগারে বন্দী রাখা হয় এবং অমানুষিক নির্যাতন চালানো হয় । প্রহসনের বিচারে ফাঁসির আসামী হিসেবে তিনি মৃত্যুর প্রহর গুনতে থাকেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি বাঙলির জয়গান গেয়েছেন। জাতির পিতার নির্দেশে ও নেতৃত্বে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ এর ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি। পরাজিত পাকিস্তানি শাসক গোষ্ঠি তাকে মুক্তি দিতে বাধ্য হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App