×

জাতীয়

আলমারিতে থেকে আলামত উধাও : বরখাস্ত দুদক কর্মকর্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৭, ১২:৩৬ পিএম

মামলার আলামত নষ্ট করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুদকের ওই কর্মকর্তার নাম মো. আমিনুর রহমান। তিনি দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ছিলেন। জানা গেছে, ২০১৫ সালের ২৩ আগস্ট নওগাঁ জেলার মত্স্য কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। ঘটনায় দিনই তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা করা হয়। পরে মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে আমিনুর রহমানকে নিয়োগ দেয় দুদক কমিশন। তদন্ত শেষে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর তিনি আদালতে অভিযোগপত্র দেন। তবে মামলার জব্দ করা মূল আলামত ১০ হাজার টাকা তদন্ত কর্মকর্তা আমিনুর রহমানের আলমারিতে সংরক্ষিত থাকালেও তা ‘হারিয়ে যায়’। পরে গতকাল (১০ অক্টোবর, মঙ্গলবার) দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সাক্ষরকৃত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App