×

জাতীয়

গাম্বিয়াকে ধন্যবাদ দিয়েছে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ১০:১৫ পিএম

রোহিঙ্গাদের সুরক্ষায় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) সিদ্ধান্তের জন্য গাম্বিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন,‘ গাম্বিয়ার মামলার জন্য আন্তর্জাতিক আদালত এই রায় আদালত দিয়েছে। এজন্য আমরা দেশটিকে ধন্যবাদ জানাচ্ছি।

একথা জানান। স্কাইপে লন্ডন থেকে যুক্ত হওয়া তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এরকম হত্যাকানণ্ড বন্ধের দাবি জানিয়েছে স্থায়ী কমিটি। তিনি জানান, বৈঠকে সিটি নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী তাবিথ আউয়ালসহ কমিশনারদের প্রচারনায় হামলার ঘটনা এবং বিভিন্ন স্থানে তাদের পোস্টার ছিঁড়ে ফেলার নিন্দা জানানো হয়েছে। তাবিথ আউয়ালের ওপরে শারীরিকভাবে হামলার ঘটনায় এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, কাউকে গ্রেপ্তার করা হয়নি। এজন্য আমরা কমিশনের প্রতি ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে তারা (কমিশন) বলছে যে, ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটরা কাজ করছে। কোথাও কোনো ম্যাজেস্ট্রেট কাজ করছে বলে আমাদের জানা নেই। আপনারা দেখেছেন যে, বিরোধীদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়, পোস্টারের যে সাইজ দেয়া হয়েছে তার চেয়ে বড় সাইজে ছাপানো হচ্ছে, ফ্যাস্টুন, রঙিন ব্যানার ঝুলানোর হচ্ছে। নির্বাচন কমিশন এসবের ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

বিএনপি মহাসচিব বলেন, আমরা ইভিএম ব্যবহারের ব্যাপারে জোরালোভাবে আপত্তি জানিয়েছি। আমরা দুই দফা প্রতিনিধি কমিশনে গিয়ে আমাদের আপত্তির বিষয়টি জানিয়েছি। আজকে স্থায়ী কমিটির বৈঠকে ইভিএম বাতিল করার জন্য নির্বাচন কমিশনের কাছে দা্বি জানিয়েছি। আমরা মনে করি, এই ব্যবস্থাকে শুধু কারচুপি নয়, ফলাফল বদলিয়ে দেয়ার যথেষ্ট সুযোগ রয়েছে যেটা এই মেশিনের মাধ্যমে করা সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App