×

জাতীয়

শিবচরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৭, ১১:২৬ এএম

রোগিবাহী এ্যাম্বুলেন্স খাদে পড়ে ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় একটি একজন নিহত ও অন্তত ৭ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, রোগিবাহী একটি এ্যাম্বুলেন্স ঢাকা থেকে শিবচরের দিকে আসছিল। এসময় ঢাকা-খুলনা মহাসড়কে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ্যাম্বুলেন্সটি খাদে পড়ে যায়। এতে এ্যাম্বুলেন্সে থাকা সাহেরা বেগম (৭০) ঘটনাস্থলেই মারা যান। আহত হন এ্যাম্বুলেন্সে থাকা আরো ৭ যাত্রী ও চালক। তাদের উদ্ধার করে শিবচর ও ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় এ্যাম্বুলেন্স চালককে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে। নিহত সাহেরা বেগম শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের মোখছেদ মোল্লার স্ত্রী। তিনি চিকিৎসা শেষে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App