×

জাতীয়

বিকালে মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৭, ১০:৫৫ এএম

সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বিকেলে মহিউদ্দিন চৌধুরীর ষোলশহর চশমা হিলের বাসায় যাবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাসার আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা গেছে, নৌবাহিনীর বার্ষিক রাষ্ট্রপতির কুচকাওয়াজে যোগ দিতে চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টা ১০ মিনিটে নেভাল একাডেমিতে পৌঁছাবেন তিনি। সেখানে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কর্মসূচি নির্ধারিত রয়েছে। নৌবাহিনীর কর্মসূচি শেষে বিকেলে প্রধানমন্ত্রী মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন। এ ছাড়া আগামী ১৪ জানুয়ারি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মহিউদ্দিন চৌধুরীর শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী নগরীর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App