×

জাতীয়

ভাড়া মওকুফের দাবি ভাড়াটিয়া পরিষদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০৭:৩২ পিএম

ভাড়া মওকুফের দাবি ভাড়াটিয়া পরিষদের

ফাইল ছবি

রাজধানীর পূর্বরামপুরার এক বস্তিতে থাকেন রিক্সা চালক বশির মিয়া। সঙ্গে তার স্ত্রী ও তিন ছেলে মেয়ে নিয়ে বস্তির একটি সেমিপাকা ঘরে বসবাস করেন তিনি। মাসে ভাড়া দিতে হয় গ্যাস-পানি- বিদ্যুৎ বিলসহ ৪ হাজার টাকা। এতদিন চলছিল ভালই। কিন্তু বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে চলতি মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে লকডাউন ঘোষণা করায় পড়েছেন বিপাকে। হাতে নেই কোনো টাকা। নেই কোন আয়ের রাস্তা। করোনার কারণে সরকার দীর্ঘদিন লকডাউন করায় রিকসার যাত্রীও তেমন নেই। রাজধানীসহ দেশের প্রায় সর্বত্র তার মত লাখো রিকশা চালকের একই অবস্থা। কিন্তু মালিকপক্ষ কোন কথা শুনতে চান না, ভাড়া না দিলে বাসার মালামাল আটকে রেখে বের করে দেবার হুমকি দিয়েছেন। এমতাবস্থায় রিকসা চালক বশির মিয়ার মত হাজারো নিম্ম আয়ের মানুষ পড়েছেন মহা সমস্যায়।

আবার দিনমজুর বাবুল মিয়ার চলতি মার্চ মাসে তেমন কোন আয় হয়নি। অথচ সংসারে স্ত্রী পুত্র কণ্যা ও বৃদ্ধা মাকে নিয়ে পেট চালাতে হয় ৪-৫ জনের। কোন রকমে পাড়ার চেনা মুদি দোকান থেকে চাল ডাল নুন তেল ধার করে চলছে। তার ওপরে এ মাসের ভাড়া সাড়ে ৩ হাজার টাকা কিভাবে মালিককে দেবেন তা নিয়ে মাথায় হাত বাবুলের। তিনি বলেন, সরকার করোনার কারণে সব বন্ধ করেছেন। মাসে মাত্র অর্ধেক দিন কাজ হয়েছে। বাকি মাস বসে কেটেছে। কোন সাহায্যতো কেউ করলো না। অথচ আমরা না খেয়ে মরে যাচ্ছি, তার ওপরে বাসা ভাড়ার টাকাটাও কোন মালিক মওকুফ করছে না। কীভাবে চলবে ভেবে পাচ্ছেন না তিনি।

রাজধানীসহ দেশের প্রায় দেড় ২ কোটি নিম্ম আয়ের মানুষের একই অবস্থা। সারা দেশ প্রায় সপ্তাহের ওপরে লক ডাউনে। সেজন্য কাজ কর্ম নেই, রাস্তা ঘাট বন্ধ চলতে চলতে পারেনি গাড়ি। অথচ যানবাহনের ওপর নির্ভরশীল লাখো মানুষে কিভাবে পেট চলবে, কিভাবে তারা সন্তানের পড়ালেখা, স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় বাসা ভাড়া দেবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। তারা অন্তত এক মাসের বাসা ভাড়া মওকুফ ও পেট চালানোর জন্য সরকারের কাছে চাল ডালসহ খাদ্য সামগী বিতরণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার ভোরের কাগজকে জানান, আমরা তিন মাসের জন্য নিম্ম আয়ের মানুষের ভাড়া মুকুবের দাবি নিয়ে দেশে লকডাউন উঠে গেলে আন্দোলনে নামবো। আমরা সিটি করপোরেশন তথা সরকারের কাছে এ নিম্ম আয়ের মানুষের ভাড়া মওকুবের দাবি জানাব। সেই সঙ্গে পানি , বিদ্যুৎ, গ্যাস বিলও মওকুফের আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

গভর্নর ‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সৌরবিদ্যুৎ খাতে মাইলফলক ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন নেতৃত্বে আবুল হোসেন ও কে এম লিমন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন নেতৃত্বে আবুল হোসেন ও কে এম লিমন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App