×

জাতীয়

ভারপ্রাপ্ত পরিচালকসহ ৩ চিকিৎসককে বদলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২০, ১২:০৫ পিএম

ভারপ্রাপ্ত পরিচালকসহ ৩ চিকিৎসককে বদলি

মুগদা জেনারেল হাসপাতাল

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহ গোলাম নবী তুহিনকে বদলি করা হয়েছে। ‍তিনি হাসপাতালের করোনা চিকিৎসা বিষয়ক কমিটির সদস্য ছিলেন। একই সঙ্গে করোনা কমিটির আরো দুই সদস্যকে বদলি করা হয়েছে। আর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওএসডি করা হয়ছে অপর এক চিকিৎসককে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিজ দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালকের পদ থেকে অধ্যক্ষ অধ্যাপক শাহ গোলাম নবী তুহিনকে অব্যাহিত প্রদান করা হয়েছে। নতুন পরিচালক হিসেবে হাসপাতালের উপ-পরিচালক ডা. মো আবুল হাশেম শেখকে দায়িত্ব দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

মামলা ঝুলছে পাঁচ বছর হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App