×

জাতীয়

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৮, ০১:৫২ পিএম

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মিঠুন চাকমা (২৮) নিহত হয়েছেন। বুধবার দুপুরে খাগড়াছড়ির জেলা সদরে স্লুইচ গেটের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক হান্নান জানান, দুপুর ১২টার দিকে প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থলে নিহত হন মিঠুন চাকমা। তিনি ইউপিডিএফ’র জেলা সংগঠনের দায়িত্বে ছিলেন। তিনি জানান, এসময় মিঠুন চাকমার সহযোগিরাও পাল্টা গুলিবর্ষণ করেন। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওসি জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত মিঠুন চাকমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্ত্রাসবিরোধী আইনে  সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার, এইচআরএসএসের নিন্দা

সন্ত্রাসবিরোধী আইনে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার, এইচআরএসএসের নিন্দা

‘গুপ্ত’ বেশে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

‘গুপ্ত’ বেশে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

ছবিতে আজকের লংমার্চ

ছবিতে আজকের লংমার্চ

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

এক্সপ্রেসওয়েতে মরদেহ মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App