×

জাতীয়

খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০১৮, ০১:৩৩ পিএম

খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
মালবাহী ট্রাকের ধাক্কায় রাজধানীর খিলগাঁওয়ে জহিরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার দিতগত রাত সাড়ে ১২টার দিকে খিলগাঁও ত্রিমোহনী পশ্চিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতের ছেলে শহিদুল ইসলাম জানান, ত্রিমহনী এলাকায় একটি ওয়ার্কসপের নৈশ পহরী হিসেবে চাকরি করতেন তিনি। বুধবার রাতে ওয়ার্কশপের সামনেই একটি মালবাহী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় ফরাজী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App