×

জাতীয়

কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০১৮, ০১:৪২ পিএম

কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ
ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্রাবাসে ১০ জন আহত হয়েছেন এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আগামী ১১ জানুয়ারি পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আড়াইটায় মেডিকেল কলেজের শেখ রাসেল ছাত্রাবাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ছাত্ররা ছাত্রলীগ কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সাবেক দুই সভাপতি আবদুল হান্নান ও হাবিবুর রহমানের সমর্থক। গুরুতর আহত দুজন ছাত্র হলেন, আবদুল হান্নানের সমর্থক তৌফিক আহমেদ ও হাবিবুর রহমানের সমর্থক ইরফানুল হক। তারা মেডিকেল কলেজের ২৩তম ব্যাচের ৫ম বর্ষের শিক্ষার্থী। মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হয়েছেন তারা। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জানান, ছাত্রলীগের দুই পক্ষ নিজেদের মধ্য ঝামেলা করেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App