×

জাতীয়

খাগড়াছড়িতে ইউপিডিএফ'র ডাকে দ্বিতীয় দিনের অবরোধ চলছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০১৮, ১১:০৫ এএম

খাগড়াছড়িতে ইউপিডিএফ'র ডাকে দ্বিতীয় দিনের অবরোধ চলছে
ইউপিডিএফ নেতা মিঠুন চাকমাকে হত্যা ও শনিবারের অবরোধে বাধাদানের প্রতিবাদে আজ রবিবার ইউপিডিএফ'র ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। অবরোধের কারণে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের ভেতরে কিছু ব্যাটারিচালিত টমটম ও রিকশা চলাচল করতে দেখা গেছে। তবে সকালে উপজেলা পরিষদ এলাকায়  টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় অবরোধকারীরা। পানছড়ি সড়কের ধর্মপুর এলাকায় পিকেটাররা দুইটি ব্যাটারিচালিত টমটমে আগুন দিয়েছে বলে জানা গেছে। খাগড়াছড়ির সিনিয়র পুলিশ সুপার আলী আহমেদ খান জানান, অবরোধের কারণে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ  স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি দুপুরে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে (৩৮) গুলি করে হত্যা করে অস্ত্রধারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App