×

জাতীয়

প্রতারকচক্র সম্পর্কে সতর্ক করলেন রাষ্ট্রপতিপুত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২০, ০১:২০ এএম

প্রতারকচক্র সম্পর্কে সতর্ক করলেন রাষ্ট্রপতিপুত্র

রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি

সিএনএন বাংলা নামে লাইসেন্সবিহীন একটি টিভি চ্যানেলের ব্যাপারে সতর্ক করে বিবৃতি দিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রেসিডেন্টপুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বিবৃতিতে উল্লেখ করা হয়, শাহিন আল মামুন নামে এক ব্যক্তি নিজেকে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের ভাতিজা পরিচয় দিয়ে এবং প্রেসিডেন্টপুত্রকে লাইসেন্সবিহীন সিএনএন বাংলা টিভির মালিক পরিচয় দিয়ে প্রতারণা করছেন।

বিবৃতিতে প্রতারক চক্র সর্ম্পকে জনগণকে সতর্ক থাকার পাশাপাশি চক্রটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। রোববার (২৮ জুন) বিকেলে গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়।

বিবৃতিতে রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেছেন, অনলাইনে ‘এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিকের নাম ভাঙিয়ে লাইসেন্সবিহীন সিএনএন বাংলা টিভির প্রতারণা’ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে মহামান্য রাষ্ট্রপতি এবং আমার নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে শাহিন আল মামুন নামে এক ব্যক্তি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘শাহীন নিজেকে মহামান্য রাষ্ট্রপতির ভাতিজা পরিচয় দিয়ে এবং আমাকে সিএনএন বাংলা নামক লাইসেন্সবিহীন একটি টিভি চ্যানেলের মালিক দাবি করে সে বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দেয়াসহ সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।’

প্রতিবেদনের বিষয়ে আমার সুস্পষ্ট বক্তব্য, ‘শাহিন আল মামুনের সঙ্গে আমাদের পরিবারিক কোনো সম্পর্ক নেই। তাছাড়া তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো পরিচয়ও নেই। আর সিএনএন বাংলা টিভির নামে কোনো চ্যানেলের মালিকানা তো দূরের কথা, সংবাদ প্রকাশের আগে এমন কোনো চ্যানেল আছে কিনা তাও আমার জানা ছিল না। তাই এ ধরনের প্রতারণা সঙ্গে যারা জড়িত তারা মহামান্য রাষ্ট্রপতি এবং আমার সুনাম নষ্ট করার অপচেষ্টা করছে বলে মনে করি।

আমি এই প্রতারক চক্র সর্ম্পকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে প্রকৃত সাংবাদিক বন্ধুদের এমন প্রতারক চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে দেশের মানুষকে সচেতন করার জন্য অনুরোধ করছি। তাছাড়া তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন-শৃঙ্খলাবাহিনীকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App