×

জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাম জোটের বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২০, ০২:৩৮ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাম জোটের বিক্ষোভ

বাম জোট/ফাইল ছবি।

বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে আগামীকাল ২ জুলাই রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, বােজেট স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধিসহ একগুচ্ছ দাবি নিয়ে ধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করা হবে।

বুধবার (১ জুলাই) জুলাই বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বলেন, পাটকল বন্ধ নয়- আধুনিকায়ন করতে হবে, পাট খাতে দুর্নীতি-লুটপাট বন্ধ করতে হবে, ভুলনীতি পরিহার; যতবার খুশি ততবার জ্বালানির দাম বৃদ্ধির অশুভ উদ্দেশ্যে সংসদে উত্থাপিত বিল প্রত্যাহার, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত কল্পে বরাদ্দ বৃদ্ধি, দুর্নীতি-অনিয়ম-লুটপাট বন্ধ, দুর্নীতিবাজদের বিচার এবং করোনা সংক্রমণ প্রতিরোধে রাষ্ট্রীয় খরচে বিনামূল্যে সকল নাগরিকের করোনা টেস্ট ও চিকিৎসা প্রদান, বেসরকারি হাসপাতালমূহকে অধিগ্রহণ করে করোনা চিকিৎসায় কাজে লাগানো, শ্রমিক ছাঁটাই বন্ধ, কর্মহীন-রোজগারহীনদের ত্রাণ সহায়তা ও রেশন প্রদানের দাবিতে কাল প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

ঢাকায় কেন্দ্রীয়ভাবে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু হবে। একই দাবিতে সারাদেশে জেলায় জেলায় সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘণ্টা সড়কে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালিত হবে। তিনি বাম জোটের শরীক দলসমূহের সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি এবং সর্বস্তরের দেশপ্রেমিক গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষকে ঢাকা এবং জেলার কর্মসূচিতে অংশগ্রহণ করে দাবি আদায়ের সংগ্রামকে সফল করার আহ্বান জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিচারের দাবি ১১ দলীয় ঐক্যের এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে

নাহিদ ইসলাম এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App