×

জাতীয়

প্রদীপ-লিয়াকত-নন্দদুলালকে নিয়ে ঘটনাস্থলে র‌্যাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২০, ০২:১৩ পিএম

সিনহা হত্যা মামলার প্রধান আসামি ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও নন্দদুলালকে ঘটনাস্থলে নেয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে মেজর (অব.) সিনহা রাশেদ হত্যা মামলার প্রধান এ তিন আসামিকে নিয়ে ঘটনাস্থল কক্সবাজার মেরিনড্রাইভের শামলাপুর চেকপোস্টে উপস্থিত হয় র‌্যাব সদস্যরা।

এদিকে, টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাশকে জিজ্ঞাসাবাদ করতে না পারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে আরো সাত দিন সময় চেয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সিনহা হত্যা মামলার সাত আসামিকে রিমান্ড শেষ আদালতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সাতদিনের রিমান্ড শেষ গতকাল দুপুরে সাত আসামিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে র‌্যাব। এ সময়, ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্তের দায়িত্বে থাকা র‌্যাবের পক্ষ থেকে আর কোনো রিমান্ড আবেদন না করায় তাদের আদালতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে কক্সবাজার মেরিন ড্রাইভ দিয়ে হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান। তখন হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে উল্টো মামলা করেছিলো পুলিশ।

পরে, ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App