×

জাতীয়

আজ বিশ্ব ডিম দিবস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৭, ১১:৫৫ এএম

আজ ১৩ অক্টোবর। ২২তম বিশ্ব ডিম দিবস। সুস্থ সবল জাতি চাই, সব বয়সেই ডিম খাই’ স্লোগানে পালিত হচ্ছে এবারের ডিম দিবস।প্রাণিজ আমিষের চাহদিা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠন এবং সর্বোপরি ডিমের গুণাগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষে ১৯৯৬ সাল থেকে এ দিবসটি বিশ্বজুড়ে একযোগে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে তিন টাকা পিস দরে ডিম বিক্রির আয়োজন করেছে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এবং সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতর (ডিএলএস)। এবারের ডিম দিবসের স্লোগান, ‘ বিশ্ব ডিম দিবস পালন উপলে ঢাকাসহ সব বিভাগীয় শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা এবং এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বিনামূল্যে ডিম বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলে খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে সকাল ১০টা থেকে বেলা ১টা র্পযন্ত প্রতিটি ডিম তিন টাকা দরে বিক্রি করা হবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে এই ডিম বিক্রি করা হবে। একজন ভোক্তা মেলায় সর্বোচ্চ ৯০টি ডিম কিনতে পারবেন। মেলায় বড় বড় পোলট্রি ফার্ম, ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং ডিম দিয়ে নানা ধরনের খাবার প্রস্তুতকারক কোম্পানিগুলো অংশ নেবে। এ ছাড়া অর্গানিক ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও মেলায় অংশ নেবে। এ উপলে দিনব্যাপী একাধিক সেমিনারের আয়োজন করা হয়েছে। এগুলোতে ডিমের গুণাগুণ, ডিম উৎপাদনের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন একই মন্ত্রণালয়ের সচিব মো: মাকসুদুল হাসান খান ও প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো: আইনুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App