×

জাতীয়

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন কমনওয়েলথ চেয়ারম্যান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ০৯:৩৩ এএম

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন কমনওয়েলথ চেয়ারম্যান

দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগের বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথের চেয়ারম্যান। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রযাত্রায় কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান লেখেন, আমরা আপনার প্রশাসনের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী।

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক অভিনন্দন বার্তায় এসব কথা লেখেন সংস্থাটির চেয়ারম্যান লর্ড মারল্যান্ড।

অভিনন্দন বার্তায় বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাধারণ নির্বাচনে আপনার সাম্প্রতিক এবং প্রাপ্য বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থা রয়েছে, আপনার বিজয় তা প্রমাণ করেছে। আপনার দূরদর্শী নেতৃত্ব জাতিকে শুধু স্থিতিশীলতা ও সমৃদ্ধিই এনে দেয়নি বরং বিশ্ব মঞ্চে বাংলাদেশের অবস্থানকেও শক্তিশালী করেছে। 

‘আমরা নিশ্চিত যে, আপনার অব্যাহত নির্দেশনায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি ও সমৃদ্ধি অব্যাহত রাখবে। একটি ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তোলা, উদ্ভাবনের প্রচার এবং টেকসই উন্নয়নের অগ্রগতির প্রতি আপনার প্রতিশ্রুতি কমনওয়েলথের উদ্দেশ্যের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশের জনগণের ওপর আপনার নীতির ইতিবাচক প্রভাব প্রত্যক্ষ করতে এবং সমর্থন করার জন্য আমরা উন্মুখ।’ 

‘আপনার নেতৃত্বে ২০২৩ সালে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামে কমনওয়েলথ ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশে নিয়ে আসা এবং জনাব জিল্লুর হোসেন এমবিই ও ডা. সুমন চৌধুরীর নেতৃত্বে আমাদের হাব অফিস চালু করতে পেরে আমরা আনন্দিত। কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল বৃহত্তর অর্থনৈতিক সমৃদ্ধির দিকে বাংলাদেশকে তার যাত্রায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আপনার প্রশাসনের সাথে বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নের উদ্যোগে সহযোগিতা করতে আগ্রহী।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অভিনন্দন বার্তায় আরো বলা হয়, আপনার সু-অর্জিত বিজয়ের জন্য অভিনন্দন। আমরা বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনার অব্যাহত সাফল্য কামনা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App