×

জাতীয়

প্রকাশ্যে ভোটদান কাণ্ডে ক্ষমা চাইলেন ধর্মমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৪:৪৭ পিএম

প্রকাশ্যে ভোটদান কাণ্ডে ক্ষমা চাইলেন ধর্মমন্ত্রী

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ আসনে প্রকাশ্যে ভোটদানের বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) ব্যাখ্যা দিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। ব্যাখ্যা প্রদান শেষে তিনি বলেন, আমার বিশ্বাস গুরুতর কোনো অপরাধ যদি না থাকে তারপরও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেছি।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে অভিযোগের বিষয়ে তিনি ব্যাখ্যা দেন।

ধর্মমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ সরকার সংবিধান রেখেছে। আইন রেখেছে এবং আমি আইনের ঊর্ধ্বে নই। কেউই আইনের ঊর্ধ্বে নয়। বিধান অনুসারে নির্বাচন কমিশন আমাদের উপস্থিত হওয়ার জন্য বলেছে। আমি উপস্থিত হয়েছি, আমার কথা বলেছি। 

ইসি কী বলেছে জানতে চাইলে উত্তরে মন্ত্রী বলেন, কমিশন বলেছে বিষয়টি দেখবে।

আওয়ামী লীগ ধর্মমন্ত্রীর কর্মকাণ্ডে বিব্রত কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, আওয়ামী লীগ বিব্রত না, কেউ বিব্রত না।

গত ১১ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে জামালপুর-২ আসনের কয়েকটি কেন্দ্রে প্রকাশ্যে ভোট প্রদানের খবর প্রকাশিত হয়। প্রকাশ্যে ভোট দিয়ে ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮৩ অনুচ্ছেদের বিধান অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনী অপরাধ উল্লেখ করে ইসি। একইসঙ্গে এ বিষয়ে কেন আইনি ব্যবস্থা নেয়া হবে না এ মর্মে জামালপুর-২ আসনের নৌকার প্রার্থী বর্তমান ধর্মমন্ত্রী ফরিদুল হক খানকে তলব করা হয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App