×

জাতীয়

পদ্মায় ফেরি চলাচল স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ১১:৩২ এএম

পদ্মায় ফেরি চলাচল স্বাভাবিক

পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সড়ে ৯টার দিকে ওই তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ২টার দিকে ওই রুটগুলোতে ফেরি চলাচল বন্ধ করা হয়। এসময় মাঝ পদ্মায় আটকা পড়ে ছয়টি ফেরি। কুয়াশার ঘনত্ব কমে এলে আজ সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, রাত ২টার দিকে এই নৌপথগুলোতে কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার মাত্রা বেড়ে গিয়ে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এসময় দুর্ঘটনা এড়াতে নৌরুট গুলোতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের এজিএম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, কুয়াশার ঘনত্ব কমে এলে আজ সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App