×

জাতীয়

বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৯,৭২৭ মেগাওয়াট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৬ পিএম

বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৯,৭২৭ মেগাওয়াট

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ক্যাপটিভ ও অফগ্রিড নবায়নযোগ্য জ্বালানিসহ বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৯ হাজার ৭২৭ মেগাওয়াট। বর্তমানে গ্রিড ভিত্তিক স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৬ হাজার ৫০৪ মেগাওয়াট। তন্মধ্যে প্রাকৃতিক গ্যাস ভিত্তিক ১১ হাজার ৩৫০ মেগাওয়াট (৪৩%); ফার্নেস অয়েল ভিত্তিক ৬ হাজার ৪৯২, মেগাওয়াট (২৪%); ডিজেল ভিত্তিক ৮২৬ মেগাওয়াট (৩%); কয়লা ভিত্তিক ৪ হাজার ৪৯১ মেগাওয়াট (১৭%); হাইড্রো ২৩০ মেগাওয়াট (১%); অনগ্রিড সৌর বিদ্যুৎ ৪৫৯ (২%); বিদ্যুৎ আমদানি ২ হাজার ৬৫৬ মেগাওয়াট (১০%)।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এম, আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

আরো পড়ুন: রমজানের প্রথম দশদিন প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে

নসরুল হামিদ বলেন, ২০২২-২৩ অর্থবছরে গ্রীষ্মকালে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার বিপরীতে ২০২৩ সালের ১৯ এপ্রিলে সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ ছিল ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট। শীতকালে বিদ্যুতের চাহিদা হ্রাস পাওয়ায় এবছর শীতকালে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ১০ হাজার থেকে ১২ হাজার মেগাওয়াটে নেমে আসে। আগামী গ্রীষ্মকালে বিদ্যুতের সম্ভাব্য চাহিদার পরিমাণ প্রায় ১৭ হাজার ৫০০ মেগাওয়াটে উন্নীত হবে।

উল্লেখ্য, বিদ্যুতের চাহিদার প্রেক্ষিতে বিদ্যুৎ কেন্দ্রের প্রাপ্যতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App