×

জাতীয়

দ্বিতীয় পর্ব

ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৬ পিএম

ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

লাখো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে দ্বিতীয় পর্বের তিনদিনের বিশ্ব ইজতেমা আজ (শুক্রবার) বাদ ফজর শুরু হয়েছে। প্রথম দিনেই ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় বৃহত্তম জুমার নামাজ। এ নামাজকে ঘিরে ভোর থেকেই তুরাগ তীরে মুসল্লিদের ঢল নামে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টায় অনুষ্ঠিত বিশাল জুমার নামজের ইমামতি করেন দিল্লীর মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।

ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারীরা ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠে সমবেত হতে থাকে মুসল্লিরা। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সব স্থান পরিপূর্ণ হয়ে যায়। এছাড়া টঙ্গীর বিভিন্ন উঁচু ভবনের ছাদে থেকেও মুসল্লিরা জুমার নামাজে অংশ নেয়।

এদিকে, বুধবার রাত থেকে বিভিন্ন জেলার মুসল্লিরা ইজতেমায় ময়দানে আসতে শুরু করে। বিশ্ব ইজতেমার এ পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানিয়েছেন, এ পর্বে শুক্রবার পর্যন্ত প্রায় ৫৬টি দেশে থেকে ছয় হাজারের বেশি বিদেশি মেহমান ইজতেমায় যোগ দিয়েছেন।

প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও ইজতেমার সার্বিক নিরাপত্তায় আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা গড়ে তুলেছেন নিরাপত্তা বলয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিমধ্যেই পুরো ইজতেমা এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App