×

জাতীয়

আটরশির ওরসে লাখো মানুষের ভিড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৪ পিএম

আটরশির ওরসে লাখো মানুষের ভিড়

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুরে আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে প্রতিবছরের মতো এবারেও চারদিনব্যাপী বিশ্ব ওরস শরীফ শুরু হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাদ জুমা পবিত্র ফাতেহা শরিফ পাঠ ও আটরশি পীরের রওজা শরিফ জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ওরসের কার্যক্রম। জুমার নামাজে লাখো মুসুল্লি অংশ নেন।

এসময় জাকের মঞ্জিল দরবার শরীফের প্রচার প্রধান শফিকুল ইসলাম শফিক বলেন, দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে যানবাহনযোগে লাখো আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমানসহ বিভিন্ন ধর্মের ভক্তরা ওরস শরীফে সমবেত হচ্ছেন। এবছর প্রথমবারের মতো দেশের উত্তরবঙ্গ হতে যুক্ত হয়েছে ট্রেন কাফেলা। প্রাত্যহিক ফরজ ও সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত জেকের আসকারসহ তরিকতের বিভিন্ন কর্মকাণ্ড পালন করা হয়। 

আরো পড়ুন: বাবুগঞ্জে পুকুরে মিললো তাজা ইলিশ

আগামী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে আটরশি পীরের স্থলাভিষিক্ত খাজা মাহফুজুল হকের নির্দেশনায় আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে এ আয়োজন।

বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা শাহসূফী হযরত মাওলানা খাজা বাবা ফরিদপুরী (রহ.) ছাহেবের পীর ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.) ছাহেব। হযরত এনায়েতপুরী (রহ.) ছাহেব ১৯৫২ সালে ওফাত লাভ করেন। সেই থেকেই আজ অবধি পর্যন্ত বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে মহা পবিত্র ওরস শরীফ উদযাপিত হয়।

বিশ্ব জাকের মঞ্জিলে প্রতিদিন মানুষ আসে তবে বছরের একটা সময় মহা পবিত্র ওরস শরীফে মানুষের ঢল নামে। 

শুক্রবার বাদ জুমার পর শুরু হওয়া ওরস শরীফ ১৭, ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি রোজ শনি, রবি, সোম ও মঙ্গলবার মহা পবিত্র উরস শরীফ বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শাহসূফী হযরত মাওলানা খাজা বাবা ফরিদপুরী (রহ.) ছাহেবের পবিত্র রওজা শরীফ জেয়ারত করে আখেরী মুনাজাতের মাধ্যমে মহা পবিত্র উরস শরীফ সমাপ্ত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইফোন উধাও, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ

আইফোন উধাও, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ

আগামী মাস থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন

মীর শাহে আলম আগামী মাস থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে?

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে?

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App