×

জাতীয়

ঢাকায় লন্ডনে অনুষ্ঠিতব্য মহোৎসবের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০২ পিএম

ঢাকায় লন্ডনে অনুষ্ঠিতব্য মহোৎসবের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

ইউরোপের বুকে বিশ্ব বাঙালির সবচেয়ে বড় মিলনমেলা লন্ডন মহোৎসব আগামী ২০-২১ এপ্রিল ২০২৪ লন্ডনের ওয়েম্বলির সত্তাভিস পতিদার সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে । শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত হলো লন্ডন মহোৎসবের প্রেস কনফারেন্স।

কনফারেন্সে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য শামসুল আলম দুদু, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাবু, বিশিষ্ট  সাংবাদিক মানিক লাল ঘোষ, ফ্রেন্ডস অব বাংলাদেশের ট্রেজারার ও বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত আচার্য। 

লন্ডন মহোৎসব কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সায়ন্তন দাস অধিকারী, শুভম দত্ত, দেবাশিস দত্ত, ফিরদৌসল হাসান, তপশ্রী গুপ্ত, সুজয় সাহা, শর্মিষ্ঠা দাস, শান্তা দত্ত, স্বাতী চক্রবর্তী।

এদিকে ইউরোপে এই প্রথম অভূতপূর্ব আঙ্গিকে সাজানো দুই দিনব্যাপী এই উৎসবে ভারত ও বাংলাদেশের নামী শিল্পোদ্যোগী, সঙ্গীতশিল্পী, সাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র অভিনেতা, নৃত্যশিল্পী, ফ্যাশন ডিজাইনার, চিকিৎসক উপস্থিত থাকবেন। থাকবে বই, শাড়ি, গয়না, হস্তশিল্প, সুখাদ্যের বহু স্টল। বাণিজ্যের সঙ্গে শিল্পের এক অসাধারণ মেলবন্ধন ঘটবে লন্ডন মহোৎসবে।

অন্যদিকে বাঙ্গালিদের এ মিলন মেলায় একদিকে যেমন ব্যবসায়ীরা মিলিত হবেন বিজনেস কনক্লেভে, অনাদিকে সাহিত্য আলোচনায় মেতে উঠবেন গদ্যকার, কবিরা। তাছাড়া সিনেমা নিয়ে হবে সিরিয়াস আলোচনা, অন্যদিকে হাঁটবেন স্বপ্ন-সুন্দরীরা।

দুদিনের এ উৎসবের প্রাক সন্ধ্যায় (১৯ এপ্রিল) হবে এক তারকাখচিত আমন্ত্রণমূলক অনুষ্ঠান। ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অফ লর্ডসে প্রদান করা হবে 'বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ড'। বলা বাহুল্য, প্রাপকেরা সবাই নিজ নিজ ক্ষেত্রে দিকপাল। উপস্থিত থাকবেন লর্ড স্বরাজ পলসহ অনেক সংসদ সদস্য ।

এই কার্নিভালের ব্র্যান্ড আম্বাসাডর ভারতীয় বাঙালি ঋতুপর্ণা সেনগুপ্ত (বাংলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী) এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মীর। 

উৎসব মাতাতে শিল্পীদের তালিকায় আছেন লোপামুদ্রা মিত্র ও জয় সরকার; সাহানা বাজপেয়ী ও সামন্তক; রাঘব চ্যাটার্জি; সুরজিৎ চট্টোপাধ্যায় ও অন্বেষা; দেবলীনা কুমার; দেবশঙ্কর হালদার; তথাগত সেনগুপ্ত ও আরো অনেকে।

কার্নিভালটিকে আরো জমকালো করতে বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরীকে উপস্থিত থাকার প্রস্তাবনা দেয়া হয়েছে। বাংলাদেশ অংশে লন্ডন মহোৎসবের অংশীদার হিসেবে দায়িত্ব পালন করছে ফ্রেন্ডস অফ বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App