×

জাতীয়

আনিসুল ইসলাম

চাঁদা একটা কালাচারে পরিণত হয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৯ পিএম

চাঁদা একটা কালাচারে পরিণত হয়েছে

চাঁদাবাজী একটা কালাচারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। রবিবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, 'চাঁদা দে, নইলে গুলি' এটি একটি গণমাধ্যমের হেডলাইন। যেখানে শীর্ষ সন্ত্রাসীদের ব্যাপারে বলা হয়েছে। কিছু ঘটনা তারা লিখেছেন। একটি ঘটনা হচ্ছে পশ্চিম মেরুল বাড্ডার শিরিন টাওয়ারের গলিতে ফুড কোর্ট নামে একটি ফাস্ট ফুডের দোকানের সামনে দ্রুত বেগে সাত থেকে আটটি মোটরসাইকেল থেমে যায়। মোটরসাইকেল থেকে ১০ থেকে ১২ জন নেমে ফাস্ট ফুডের দোকানে প্রবেশ করে। এদেরমধ্যে এক যুবকের হাতে পিস্তল। দুই জনের হাতে ধারালো ছুরি। এরই মধ্যে পিস্তল হাতে থাকা যুবক দোকানের মালিক রায়হানের দিকে এগিয়ে যায়। চেঁচিয়ে বলছে, 'তোকে বলেছি যে ভাই ফোন দিয়েছিল। ১০ লাখ টাকা চেয়েছে। 'তার কিছুদিন আগে মতিঝিল আওয়ামী লীগের সেক্রেটারিকে গুলি করে মারা হয়। তার স্ত্রী ডলি একজন কাউন্সিলর, তিনি এখন নিয়মিতভাবে টেলিফোন পান হুমকি দিয়ে যাতে মামলা তুলে ফেলা হয়।'

তিনি আরো বলেন, আজকে চাঁদা একটা কালাচারে পরিণত হয়েছে। রাস্তা দিয়ে দিয়ে যখন পরিবহনের ট্রাকগুলো আসে সেখানে চাঁদা দিতে হয়। সেই চাঁদা যোগ হয় দ্রব্যমূল্যের সাথে। আপনি একটি বাড়ি করবেন সেখানে বালি কে দিবে, ইট কে সাপ্লাই দিবে, রড কে সাপ্লাই দিবে এগুলোর জন্য দিতে হয় চাঁদা। হয় চাঁদা দিতে দিতে হবে নয়ত তাদেরকে সেই সাপ্লাইয়ের কাজ দিতে হবে। আজকে চাঁদাটা ভয়ঙ্কর ব্যাধির আকার ধারণ করেছে।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, যেমন হকার, এদেরও চাঁদা দিতে হবে। যে হকারগুলো খুবই গরীব মানুষ, কোনভাবে বিক্রি করে তারা সংসার চালায় এই গরীব লোকদের থেকে পর্যন্ত চাঁদা নিচ্ছে। চাঁদা নেয়া হচ্ছে রিকশার থেকে। রিকশার যে স্ট্যান্ড সেখানে তাদের চাঁদা দিতে হচ্ছে। চাঁদা নেয়া হচ্ছে সিএনজির যে মালিক, ড্রাইভার তাদের চাঁদা দিতে হচ্ছে। সমাজের প্রত্যেক জায়গায়, বিশ্ববিদ্যালয়েও আমরা অনেক কিছু দেখছি। এই চাঁদার যে কালচার ডেভলপ করছে এটার বিরুদ্ধে যদি আমরা একটা মুভমেন্ট না করি তাহলে আমাদের দেশের জন্য দুর্দিন সামনে আছে বলে আমি মনে করি। 

তিনি বলেন, আমাদের সংসদে এখন তিনশ' সদস্য আছেন। অচিরেই ৩৫০ জনে সেটি উন্নীত হবে। আমার একটি পরামর্শ আছে যে আমরা যেই ৩৫০ জন আছি আমরা যদি নিজেদের কাছে প্রতিজ্ঞা করি আমরা কোনো চাঁদাবাজকে কোনো মদদ দেবো না, সাহায্য করব না বরং তারা যদি এসব কাজ করে তাহলে তাদের প্রতিহত করব। তাহলে আমি মনে করি হয়ত বাংলাদেশ থেকে নির্মুল করা যাবে না, কিন্তু অনেকখানি আমরা কমাতে পারব বলে মনে করি। আমি এই সংসদে দাঁড়িয়ে আমার যে সহকর্মীরা আছেন সেই সংসদ সদস্যদের কাছে আমার আবেদন চলুন আমরা এই একটা কাজে ঐক্যবদ্ধ হই। এখানে কোন পয়সা খরচ হবে না। কোন কিছু লাগবে না। কেবল আমরা প্রতিজ্ঞা করব এদেরকে মদদ দেবো না এবং যেখানে জানব সেটা প্রতিহত করব। এই কাজটি করলে আমরা মনে করি বাংলাদেশ অনেকখানি বেঁচে যায়। এই যে উন্নত দেশের স্বপ্ন আমরা দেখি সেই স্বপ্ন হয়ত সেই উন্নত বাংলাদেশ গড়তে পারব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলেজছাত্রীকে তুলে নেয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার

কলেজছাত্রীকে তুলে নেয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার

অতি ভারী বৃষ্টি ও ভূমিধস হতে পারে ৫ জেলায়

অতি ভারী বৃষ্টি ও ভূমিধস হতে পারে ৫ জেলায়

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App