×

জাতীয়

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

নারীরা বোঝা নয় বরং দেশের সম্পদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৯ পিএম

নারীরা বোঝা নয় বরং দেশের সম্পদ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, নারীরা কারো বোঝা নয় বরং দেশের সম্পদ। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ের নিজ অফিস কক্ষে সুইডিশ রাষ্ট্রদূত অ্যালেক্সান্ডার বার্গ ভন লিন্ডের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

এসময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, জেন্ডার সমতা আনায়ন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের ফলে নারীদের ওপর প্রভাব, বাল্যবিবাহ রোধ, জেন্ডার বেইসড ভায়োলেন্স, জেন্ডার রেসপনসিভ বাজেটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সিমিন হোসেন রিমি বলেন, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ রোধ, শিক্ষার হার বৃদ্ধি, নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো এবং সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।

তিনি আরো বলেন, নারীর জীবনমান উন্নয়নে এবং নারীদের প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির কোনও বিকল্প নেই। সেই লক্ষ্যে প্রতিটি জেলা উপজেলায় কিশোর-কিশোরী ক্লাব গঠনের মাধ্যমে নারীদের শিক্ষা সংস্কৃতি খেলাধুলাসহ নানা বিষয়ে সচেতন করা হচ্ছে।

এসময় সুইডিশ রাষ্ট্রদূত অ্যালেক্সান্ডার বার্গ ভন লিন্ড বর্তমান সরকারের প্রশংসা করে বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নের রোল মডেল এবং সব সম্ভাব্য সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশ এবং সুইডেন একসঙ্গে কাজ করতে চায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগপত্রে কী লিখেছেন পুতুল?

পদত্যাগপত্রে কী লিখেছেন পুতুল?

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএমই ঋণ নিতে কী লাগবে?

এসএমই ঋণ নিতে কী লাগবে? ব্যবসা শুরু থেকে সম্প্রসারণ- জামানত, কাগজপত্র, যোগ্যতা ও সুদের হার জানুন

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App