×

জাতীয়

ডেমরায় জেলা প্রশাসনের ১০ কোটি টাকার খাস জমি উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩০ পিএম

ডেমরায় জেলা প্রশাসনের ১০ কোটি টাকার খাস জমি উদ্ধার

ডেমরায় ১০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমানের নির্দেশে ডেমরা রাজস্ব সার্কেল অবৈধ দখলদারদের কাছ থেকে এসব খাস জমি উদ্ধার করে। উদ্ধার হওয়া খাস জমির পরিমাণ ৮২.৯২ শতক।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ডেমরা রাজস্ব সার্কেলের বালুধিৎপুর মৌজার সিটি ১৯৫১ নং দাগের ৮২.৯২ শতক জমি উদ্ধার করা হয়। ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলি সাদিকের সার্বিক দিক নির্দেশনায় ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নূরজাহান আক্তার সাথী অভিযান চালিয়ে এ খাসজমি উদ্ধার করেন।

একইসঙ্গে সাইনবোর্ড টানিয়ে ওই জমিগুলো জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেয় ডেমরা রাজস্ব সার্কেল। এই অভিযান পরিচালনার সময় ডেমরা রাজস্ব সার্কেলের দু'জন সার্ভেয়ার, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

ঢাকা জেলার জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঢাকা জেলার সব খাস জমি উদ্ধার করা হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App