×

জাতীয়

বিমান বাহিনী প্রধান

মাতৃভূমি রক্ষায় সদা প্রস্তুত থাকতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৫:১৬ পিএম

মাতৃভূমি রক্ষায় সদা প্রস্তুত থাকতে হবে

ছবি: ভোরের কাগজ

বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ২৪ মার্চ প্রথম বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার (বিবিটি) বিমানের সফল উদ্বোধন করা হয়েছে। যা নিরাপত্তা, প্রশিক্ষণ এবং অপারেশনাল প্রস্তুতিতে শ্রেষ্ঠত্বের দিকে আমাদের যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত। ২০২৩ সালে উল্লেখযোগ্য ২২,৯২৯ নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জন করায় বিমান বাহিনীর সব সদস্যদের প্রশংসা করে তিনি আরো বলেন, মাতৃভূমি রক্ষায় বিমান বাহিনী সদস্যদের সদা প্রস্তুত থাকতে হবে। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকা সেনানিবাসের ফ্যালকন হলে অনুষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনারে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থেকে ফাইট সেফটি ট্রফি বিতরণ করেন বিমানবাহিনী প্রধান।

এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেন, অপারেশনাল উড্ডয়ন কার্যক্রমে ২০২৩ বছরটি পরিপূর্ণ ছিল। এছাড়াও তিনি বিমান বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী দিবস উদযাপন, সংসদ নির্বাচন সাপোর্ট মিশন পরিচালনা, বিএএফ একাডেমি প্রেসিডেন্ট প্যারেড ফাই পাস্ট, কিলোফাইটের সদস্য স্কোয়াড্রন লিডার বীর বদরুল আলম এবং এয়ার ভাইস মার্শাল বীর সুলতান মাহমুদ এর সম্মানে ফিউনারেল প্যারেড ফাই পাস্ট পরিচালনা, বছরজুড়ে, সংঘটিত বিভিন্ন বিমান মহড়া, সরকার ও সামরিক বাহিনীর প্রয়োজনে বহুবিধ অপারেশনাল কার্যক্রম নিরাপদ ও সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রশংসা করেন বিমান বাহিনী প্রধান। তিনি লিবিয়া, তুরস্ক এবং সিরিয়ায় মানবিক সাপোর্ট মিশন পরিচালনার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা অর্জনের বিষয়টিও উল্লেখ করেন। জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর সমস্ত কর্মকর্তা, সদস্যদের নিষ্ঠার সঙ্গে তাদের কার্যক্রম পালন করার জন্য প্রশংসা করেন তিনি।

অবশেষে তিনি উড্ডয়ন নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ বিমান বাহিনীর অভিজ্ঞতা, পেশাদারিত্বের এবং সহযোগিতার সংমিশ্রণের সুযোগ তৈরি করার জন্য কমান্ড সেফটি সেমিনার-২০২৪ এর মহৎ উদ্দেশ্যকে সাধুবাদ জানান। ভবিষ্যৎ উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতকল্পে তিনি উপস্থিত সব এয়ারক্রু, টেকনিশিয়ান, কন্ট্রোলারসহ সংশ্লিষ্ট সবার নিবিড় তত্ত্বাবধান বাড়ানোর পাশাপাশি অতীত অভিজ্ঞতালব্ধ ব্যবহারিক জ্ঞানের সফল প্রয়োগ ও উড্ডয়ন নিরাপত্তা প্রক্রিয়াসমূহ কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান। পরিচালক, উড্ডয়ন নিরাপত্তা পরিদপ্তর, প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২৩ সালের বিমান বাহিনীর উড্ডয়ন সংক্রান্ত সব অর্জন ও ঘটনার পর্যালোচনা উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন।

বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি-বাশারকে ‘আন্তঃ ঘাঁটি ফাইট সেফটি ট্রফি’ এবং ২৯নং বহর কে ২০২৩ সালে সর্বোচ্চ নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জনের জন্য ‘আন্তঃ বহর খাদেমুল, বাশার ফাইট সেফটি ট্রফি’ দেয়া হয়। এছাড়া এ বছর সেরা বিমান প্রকৌশল বহর হিসেবে বিমান বাহিনী খাঁটি বাশার বিমান প্রকৌশল বহরকে ‘বেস্ট এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং স্কোয়াড্রন ট্রফি’ দেয়া হয়। অনুষ্ঠানে বিমান সদর ও বিমান বাহিনীর ঘাঁটিসমূহের মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমানসেনারা উপস্থিত ছিলেন। অন্যান্য সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে যোগদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকতা থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল

শিক্ষকতা থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল

এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেলেন নাদিরা বিনতে জামান

এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেলেন নাদিরা বিনতে জামান

মাসের পর মাস বেতনহীন ১২৬ বাংলাদেশি

মালয়েশিয়া মাসের পর মাস বেতনহীন ১২৬ বাংলাদেশি

দেশে গণিতচর্চা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশে গণিতচর্চা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App