×

জাতীয়

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে “ডি-নথি পরিচালনা” বিষয়ক দিনব্যাপী কর্মশালা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০২:২০ পিএম

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে “ডি-নথি পরিচালনা” বিষয়ক দিনব্যাপী কর্মশালা

ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অডিটোরিয়ামে ডি-নথি পরিচালনা বিষয়ক দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৯ মে) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.), চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলেন, “বর্তমান ডিজিটালাইজেশনের যুগে সবাইকে স্মার্টভাবে কাজ করতে হবে, এবং স্মার্টভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কার্যসম্পাদনের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন ও রূপকল্প ২০৪১ বাস্তবায়ন সম্ভব। জনগণের ভোগান্তি লাঘবে, জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিতে ও সেবা সহজিকরণে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে ডি-নথির মাধ্যমে সেবা প্রদান অন্যতম।”  

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আরও বলেন, “ডি-নথিতে প্রাত্যহিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণে ও কাজের গতি বাড়ানোর সম্ভব বলে আমি মনে করি। এক্ষেত্রে, রাজউক অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।”

কর্মশালায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ)) জনাব মোহাম্মদ খুরশীদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নূরুল ইসলাম, সদস্য (এস্টেট ও ভূমি); মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সদস্য (উন্নয়ন); জনাব উজ্জ্বল মল্লিক, প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন); জনাব মো. আশরাফুল ইসলাম, প্রধান নগর পরিকল্পনাবিদ; জনাব মোস্তাক আহমেদ, প্রধান নগর স্থপতি-সহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস

বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস

‘হরমুজ এখন ট্রাম্প প্রণালি’

ট্রাম্পের দাবি ‘হরমুজ এখন ট্রাম্প প্রণালি’

এখনো সন্ধান মেলেনি মেঘনায় তলিয়ে যাওয়া দুই বন্ধুর

এখনো সন্ধান মেলেনি মেঘনায় তলিয়ে যাওয়া দুই বন্ধুর

বোর্ড চ্যালেঞ্জেও ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

বোর্ড চ্যালেঞ্জেও ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App