×

জাতীয়

গৃহকর্মী খুনের মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৪:৫৭ পিএম

গৃহকর্মী খুনের মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল থানাধীন এলাকায় শিল্পী বেগম নামে ১১ বছর বয়সী গৃহকর্মীকে খুনের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন- নজরুল ইসলাম ও তার স্ত্রী রাবেয়া আক্তার।

মঙ্গলবার (১৪ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরো ৬ মাসের কারাভোগের আদেন দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম সাজার বিষয় নিশ্চিত করেন। 

আরো পড়ুন: খালেদার বিরুদ্ধে বাপেক্সের সাবেক এমডির সাক্ষ্য

এ মামলা থেকে জানা যায়, ভিকটিম শিল্পী বেগম উত্তর কমলাপুর কবি জসিম উদ্দিন রোডস্থ মতিঝিল থানাধীন এলাকায় আসামি নজরুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি ভিকটিমের মা অজ্ঞাত ফোন কলের মাধ্যমে জানতে পারেন তার মেয়ে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। সংবাদ পাওয়ার পর ভিকটিমের মা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখতে পান, তার মেয়ে গুরুতর জখম অবস্থায় ভর্তি রয়েছে। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারেন, আসামিরা ভিকটিমকে ঘরের দরজা আটকিয়ে লোহার রড ও লাঠি দিয়ে মাথায় গুরুতর আঘাত করেছে। 

এর আগে, বিভিন্ন সময়ে বিভিন্ন অযুহাতে ভিকটিমকে আঘাত করা হতো বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এদিকে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার তিনদিন পর শিল্পী মারা যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা সিরাজুল ইসলাম মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। 

মামলাটি তদন্ত করে মতিঝিল থানার এসআই গাজী মোহাম্মদ ইব্রাহিম একই বছরের ৩০ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরের বছরের ২৬ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত ২২ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

টাকার বিনিময়ে মানুষ ধরে আনে ‘ক্যাচিং পার্টি’

টাকার বিনিময়ে মানুষ ধরে আনে ‘ক্যাচিং পার্টি’

নবম পে স্কেলের অনিশ্চয়তা কাটেনি

নবম পে স্কেলের অনিশ্চয়তা কাটেনি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App