×

জাতীয়

বৃষ্টি নিয়ে সুখবর, লঘুচাপের পূর্বাভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৪, ০৩:১২ পিএম

বৃষ্টি নিয়ে সুখবর, লঘুচাপের পূর্বাভাস

ছবি: সংগৃহীত

অসহ্য গরমের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। সারাদেশে চলমান তাপপ্রবাহের পর অবশেষে বৃষ্টিতে খানিকটা স্বস্তি পেয়েছেন রাজধানীবাসী। শনিবার (১৮ মে) সকাল ৮টায় বৃষ্টি শুরু হয় ঢাকার অনেক এলাকায়। আকাশও ছিলো মেঘাচ্ছন্ন। 

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কিছুটা কাটলেও রোদের তেমন তাপ ছিলো না।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ রকম মেঘলা আকাশ সারা দেশেই কমবেশি থাকবে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতাও বাড়বে। একটি লঘুচাপও সৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর বলেন, মূলত দেশের উত্তর-পূর্বাঞ্চলে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে রাজধানীর মতো এমন আবহাওয়া থাকবে। ‘আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা বাড়বে। কয়েক দিন ধরে যে তাপপ্রবাহ চলছিলো, তা কমে আসবে।’

আরো পড়ুন: কখন, কোথায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘রেমাল’

শুক্রবার (১৭ মে) বিকেলে আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি বিভাগ—ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনায় বিশেষ সতর্কতা জারি করে। গতকাল (শুক্রবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো চুয়াডাঙ্গায়—৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ছিলো ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এরপরে আজ (শনিবার) বৃষ্টি নিয়ে সুখবরই দিলো আবহাওয়া অধিদপ্তর।

বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, আজ থেকে সারা দেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে আসবে। এছাড়া আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা আছে। যেসব জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কমে আসতে পারে।

অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

ঢাকা, ময়মনসিংহ, মাদারীপুর, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App