×

জাতীয়

সিআইডি প্রধান

প্রতিকার পেতে সিআইডির মানবপাচার সেলে যোগাযোগ করুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০৫:১৯ পিএম

প্রতিকার পেতে সিআইডির মানবপাচার সেলে যোগাযোগ করুন

সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া

মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নাই। যে কোনো ধরনের মানবপাচার বা প্রতারকের মাধ্যমে প্রতারিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হলে কিংবা সন্দেহ হলেও প্রতিকার পেতে তাৎক্ষণিকভাবে সিআইডির মানবপাচার সেলে যোগাযোগ করুন। 

সোমবার (২৭ মে) ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং অন ইনভেস্টিগেশন টেকনিকস্ অফ হিউম্যান ট্রাফিকিং কেইসেস শীর্ষক ২ দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া এসব কথা বলেন।

আরো পড়ুন: তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে কোটিপতি ১০৬ প্রার্থী

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানবপাচার সংক্রান্ত প্রচলিত আইন সম্পর্কে সবার ধারণা থাকতে হবে। এছাড়া যারা বিদেশ গমনে ইচ্ছুক তাদের সংশ্লিষ্ট দেশের ওয়ার্ক পারমিট, ভিসা প্রসেসিংয়ে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান ও ভিসাসহ গমনাগমন সংক্রান্ত আনুষাঙ্গিক কাগজ-পত্র সম্পর্কে জানতে হবে।

তিনি আরো বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, দ্রুত অপরাধীদের শাস্তি ও সাক্ষীদের নিয়মিত কোর্টে হাজির করার জন্য সিআইডি সদরদপ্তরে একটি মানবপাচার সেল গঠন করা হয়েছে। এই সেল মানবপাচারের শিকার ভিকটিম সাপোর্ট, মানব পাচার সংক্রান্তে প্রয়োজনীয় ক্ষেত্রে মামলা রুজু করার ব্যবস্থা, মামলা অধিগ্রহণ, তদন্ত ও তদারকী, গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক নিয়মিত অভিযান পরিচালনা করছে। যে কোনো ধরনের মানবপাচার বা প্রতারক কর্তৃক প্রতারিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হলে অথবা সন্দেহ হলে তাৎক্ষণিক ভাবে সিআইডির মানব পাচার সেলে যোগাযোগ করুন। ভূক্তভুগীরা সিআইডির মানব পাচার সেলের হটলাইন নাম্বার- ০১৩২০০১৭০৬০ ও thb.cid@ police.gov.bd তে অভিযোগ দাখিল করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App