×

জাতীয়

বিমান বাহিনী প্রধানের এয়ার চীফ মার্শাল র‍্যাংক পরিধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৪:২১ পিএম

বিমান বাহিনী প্রধানের এয়ার চীফ মার্শাল র‍্যাংক পরিধান

বিমান বাহিনী প্রধানের এয়ার চীফ মার্শাল র‍্যাংক পরিধান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশক্রমে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর পদমর্যাদা এয়ার মার্শাল হতে এয়ার চীফ মার্শাল পদে উন্নীত করা হয়েছে। 

রবিবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণভবনে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁনকে এয়ার চীফ মার্শাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। 

এ সময় সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিমান বাহিনী প্রধান র‌্যাংক ব্যাজ পরিধান শেষে বিমান বাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। 

গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে বিমান বাহিনী প্রধান বিমান সদর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। গাছের চারা রোপণ শেষে তিনি দেশ ও জাতির অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশগ্রহণ করেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App